ভূরুঙ্গামারীতে নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৩৬ বিলিয়ন ডলার ছাড়াল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কাজের চাপে বার্নআউট: লক্ষণ চেনার উপায় ও উত্তরণের কার্যকর কৌশল ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় মোর নাম এই নামে খ্যাত হোক আমি তোমাদেরই লোক’ – নিজ জেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২ তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ইরানের সঙ্গে যুদ্ধে কোণঠাসা ট্রাম্প, দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় প্যানেটা

ভূরুঙ্গামারীতে নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুন, ২০২২
ভূরুঙ্গামারীতে নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ  সমাবেশ
ভূরুঙ্গামারীতে নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের তৌহিদী জনতা ভূরুঙ্গামারী এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।

শুক্রবার (১৭ জুন) বিকাল ৩টায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে  একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় বাসটার্মিনাল হয়ে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান গেটের জামতলা মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসুচী শেষ হয়। এ বিক্ষোভ সমাবেশে মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক আজিজুর রহমান সরকার ও মাওলানা এস এম মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন ।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার কর্তৃক মহানবী (সা.) ও আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে কটূক্তি করে বিজেপি সরকার তাদের মুসলিম বিদ্বেষী হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছে। এ ছাড়া অবিলম্বে বিজেপি সরকারের ধৃষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!