ভুরুঙ্গামারীতে অভিনব প্রতারক আটক
- আপডেট সময় : ০৮:২৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১ ২৯৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক প্রতারকে আটক করা হয়েছে। জানা গেছে গ্রামীন টাওয়ার স্থাপন করার কথা বলে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামের ৪ ব্যক্তি ও নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস গ্রামের এক জনের নিকট হতে মোট ১ লক্ষ ৮৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
প্রতারক রাহুল খান ছিট পাইকের ছড়ার সৈয়দ আলী ১ লক্ষ টাকা ,মজনু মিয়া, ফজলু মিস্ত্রি ও কফিল উদ্দিন প্রত্যেকে ২১ হাজার টাকা ও বল্লভেরখাসের মিজানুর মিয়া ২১ হাজার টাকা মোট ১ লক্ষ ৮৪ হাজার টাকা হাতিয়ে নেন। প্রতারক রাহুল খান (২৮) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সদরজি গ্রামের সিরাজুল খানের পুত্র ।
প্রতারক রাহুল নিজেকে গ্রামীন ফোনের চিপ ইন্জিনিয়ার পরিচয় দিয়ে, জমিতে ভাড়ার বিনিময়ে গ্রামীন ফোনের টাওয়ার নির্মাণ ও গ্রামীন ফোন কোম্পানীতে চাকুরী দেয়ার করার কথা বলে এই টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারকের টাকা, বিভিন্ন লোকের ভোটার আইডি ও জমির কাগজ পত্র পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতারক পাইকের ছড়া ইউনিয়ন পরিষদে আটক রয়েছে।
পাইকের ছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























