ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাহিরপুরে জয় বাংলা শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টায় আটক ৩ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান ঘিওরে আমগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৭ সালে চাকরির বাজারে অস্থিরতা, চাকরি ছাড়তে পারেন কর্মীরা

ধান সিদ্ধ ও শুকানোতে ব্যস্ত সময় পার করছে ভূরুঙ্গামারীর কৃষাণীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ ৭৬৮ বার পড়া হয়েছে

ধান সিদ্ধ ও শুকানোতে ব্যস্ত সময় পার করছে ভূরুঙ্গামারীর কৃষাণীরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাত জেগে ধান সিদ্ধ করে সকাল থেকে ধান শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার গ্রামের কৃষাণীরা।উপজেলার গ্রাম-গঞ্জের সর্বত্রই চলছে শুকানোর মহোৎসব।আগে গ্রামের প্রত্যেক গৃহস্থ বাড়ি সংলগ্ন বড় উঠান থাকত।

সেখানে চলতো ধান সিদ্ধ ও শুকানোর কাজ।কিন্তু এখন গ্রামের অধিকাংশ বাড়িতে উঠান নেই। ধান শুকানোর ফাঁকা জায়গার অভাবের কারণে রাস্তার পাশে কিংবা ফসলি মাঠের ফাঁকা জায়গায় ,বড় মাঠে বা ছোট একটু সমতল জায়গায় নাইলোনের নেট বিছিয়ে,মাটি সমতল করে ধান সারাদিন শুকাচ্ছেন কৃষাণীরা।

সকালে সিদ্ধ ধান ছড়াচ্ছেন,সারাদিন ধান শুকিয়ে বিকেলে এদের কেউ ধান এক জায়গায় করছেন,কেউ ঝাড়ু দিয়ে ধান কুড়াচ্ছেন, আবার কেউ ডালা দিয়ে ধান বস্তায় ভরছেন।রাত-দিন পরিশ্রম করেও যেন ক্লান্তি নেই তাদের।নিজ ক্ষেতের ধান ঘরে তোলার আনন্দে সাথে সাথে পরবর্তীতে সময়ের চাউলের চাহিদা পুরণের জন্য তাদের উৎপাদিত ধান সিদ্ধ করে রোদে শুকিয়ে রাখছেন।

যাতে পরবর্তী বোরো ধান পর্যন্ত খাওয়ার জন্য চালের যোগানের কোন অসুবিধায় পড়তে না হয়।এবং মনের আনন্দে বোরো ধান ও অন্য ফসল উৎপাদনের স¦প্নে বিভোর থাকতে পারেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “ধান সিদ্ধ ও শুকানোতে ব্যস্ত সময় পার করছে ভূরুঙ্গামারীর কৃষাণীরা”

  1. ধান কাটামারীর সময়ে আমাদের কৃষাণীদের খুবই কষ্টের সাথে কাজ করে ধান ঘরে তুলতে হয়।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধান সিদ্ধ ও শুকানোতে ব্যস্ত সময় পার করছে ভূরুঙ্গামারীর কৃষাণীরা

আপডেট সময় : ১০:২৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১