সাত বছরেও কাটেনি জমির জট, ঝুঁকিপূর্ণ সেতুতে চলছে স্থলবন্দরের কার্যক্রম
- আপডেট সময় : ০৯:৪২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সাত বছরেও কাটেনি জমির জট, ঝুঁকিপূর্ণ সেতুতে চলছে স্থলবন্দরের কার্যক্রম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবস্থিত সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে দুধকুমার নদের উপর মেয়াদ উত্তীর্ণ সেতুর পাশের একটি আর সিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেয় কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু জমি অধিগ্রহণ নিয়ে রেলওয়ে ও ব্যক্তি মালিকানা দ্বন্দ্বে দীর্ঘ ৭ বছরেও শুরু হয়নি সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থলবন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ১৯৮৭ সালে বৃটিশ আমলে নির্মিত সোনাহাট রেল সেতুটির মেয়াদ শেষ হয় চার দশক আগে। সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীক কার্যক্রম সচল রাখতে মেয়াদ উত্তীর্ণ পুরনো সেতুর দক্ষিণে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু জমি অধিগ্রহণে জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা ও নির্মাণকাজে ধীরগতির কারণে চার দফা সময় ও প্রকল্প ব্যয় ৭ কোটি টাকা বাড়িয়েও সেতু ও সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। ফলে মেয়াদ উত্তীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও যানবাহন।
পড়ুন>>কিশোরগঞ্জে ট্রাক্টর ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে পাথর বোঝাই ট্রাকের ভারে পুরাতন সেতুর পূর্বপ্রান্তের স্টিলের অংশের একটি পাটাতন ভেঙে ভারি যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৬ একর জমি স্থানীয়রা তাদের ব্যক্তি মালিকানা বলে দাবি করেছেন। অপর দিকে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় দপ্তর ওই জমি রেলের মালিকানা দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে একটি পত্র প্রেরণ করে। একই জমি ব্যক্তি ও রেলওয়ে মালিকানা দাবি করায় আটকে যায় জমির অধিগ্রহ প্রক্রিয়া। এই বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় একাধিকবার বৈঠকেও কোন সমাধান হয়নি। ফলে সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ সাত বছরেও শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে জমির কাগজ ও নথিপত্র দেখে জানাযায়, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি মৌজার ৫১২ ও ৫১৩ নং দাগে জমির পরিমাণ ১৪১ দশমিক ২৬ শতক এবং দাগ নং ১০০১,১০০২, ১০০৩ ও ১০০৪ এ জমির পরিমাণ ৪২৯ দশম ৯৭ শতকসহ মোট ৫৭১দশমিক ২৩ শতক জমি ৫টি পক্ষে ৩৮ জন অংশীদার। বর্তমানে এই ৬ একর জমির মালিকানা দাবি করছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে।
পড়ুন>>১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জমির মালিকানা দাবি করা আব্দুল জলিল, আবেদ আলী, শফিকুল ইসলাম ও জাবেদ আলীসহ আরো অনেকে জানান, এই জমি আমাদের পৈত্রিক সম্পত্তি। তিনটি রেকর্ড আমাদের নামে। অথচ রেলওয়ে তাদের জমি বলে দাবি করতেছে। আমাদেরকে যদি জমির প্রকৃত মূল্য না দিয়ে যদি বাড়িঘর ভেঙে দেয় তাহলে আমরা কোথায় গিয়ে ওঠবো। আমাদের মাথা গোজার ঠাঁয় নাই।
এবিষয়ে সেতুর কাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, সেতুটির উপরের অংশ ও পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়। কিন্তু পূর্ব প্রান্তের জমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কের কাজ আটকে আছে। জমি বুঝে পেলে ছয় মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
এবিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাটের বিভাগীয় কার্যালয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর আলম এর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
কুড়িগ্রাম সওজের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার জানান, ইতিমধ্যে সোনাহাট সেতুর ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণাধীন সেতুর পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হয়নি। অধিগ্রহণের কাজটি দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখা হচ্ছে। অধিগ্রহণের কাজ শেষ হলে দ্রুত নির্মাণকাজ শেষ করা হবে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক ( ডিসি ) অন্নপূর্ণা দেবনাথ জানান, জমির মালিকানা নিয়ে রেলওয়ের সাথে জটিলতা সৃষ্টি হয়েছে। এবিষয়ে আন্তঃমন্ত্রণালয় ৩টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে অধিগ্রহণের প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে আমরা কাজ করছি বলে জানান তিনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























