admin
১০ অগাস্ট ২০২১, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে পাটের দাম পেয়ে কৃষকের মুখে সোনালী হাসির ঝিলিক

Jut market

 

আবহাওয়া অনুকূলে থাকায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাটের বাম্পার ফলন হয়েছে। পর্যাপ্ত বৃষ্টির পানির অভাবে পাট পঁচাতে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও বাজারে পাটের দাম বেশি থাকায় পাট চাষীদের মুখে সোনালী হাসির ঝিলিক ফুটে উঠেছে। কম সময়ে,স্বল্প খরচে, অধিক লাভের আশায় পাট চাষের দিকে ঝুঁকছে উপজেলার অধিকাংশ কৃষক।

 


 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ১০টি ইউনিয়নে চলতি মৌসুমে দেশীয়,তোষা জাত ও অন্যান্য জাতের মোট ২ হাজার ৫৮৭ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাট কাটা,পাতা ঝরানো , জাগ দেয়া, ধোয়া ও শুকানোতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মাঠে যেমন কৃষক ব্যস্ত তেমনি বাড়িতে মহিলারাও পাট খড়ি শুকাতে ব্যস্ত। নিজেদের পাশাপাশি অনেকেই পাট কাঠির বিনিময়ে অনেকে পাট ছাড়িয়ে দিচ্ছেন।

 


 

চাষিদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বিঘা জমিতে পাট চাষে সব মিলে খরচ হয় ৫ থেকে ৭ হাজার টাকা। ফলন ভালো হলে বিঘা প্রতি প্রায় ৮/১০ মণ পাট পাওয়া যায়।
১০ আগস্ট ( মঙ্গলবার ) সকালে ভূরুঙ্গামারী হাট ও সোনাহাট ব্রীজ পাড় পাট হাটে গিয়ে দেখা যায় প্রকার ভেদে প্রতিমণ পাট ২ হাজার ৮০০ টাকা হতে ৩ হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাটের ভালো ফলন ও দাম পেয়ে চাষিদের মুখে ফুটে উঠেছে স্বপ্ন পূরণের হাসি।


উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বিভিন্ন কৃষি ভর্তুকী ও সরকারি প্রণোদনা কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ায় তারা পাট চাষে আরও বেশি আগ্রহী হয়েছে। কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ, প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে দেখাশোনা করায় পাটের বাম্পার ফলন হয়েছে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১০

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১১

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১২

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৩

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৫

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৬

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৭

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

১৮

প্রান্তিক ব্যবসায়ীদের জন্য নতুন ভ্যাট কাঠামো: ইউনিয়ন পর্যায়ে ৫০০ টাকা করের পরিকল্পনা এনবিআরের

১৯

ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারী যুবকের ওপর হামলা ও মৃত্যু

২০
error: Content is protected !!