বিয়ের রাতে বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিল নববধূ।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিয়ের রাতে বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন নববধূ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম (২৫) শুক্রবার রাতে পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলার মাঠের হাট রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে (২০) বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে বাড়ি তোলার পর সাজানো বাসর ঘরে তারা অবস্থান করছিলেন। এসময় ধারালো ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন মোরশেদা।
নজরুলের আত্মচিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, “বিয়ের রাতেই এমন হৃদয়বিদারক ঘটনা সত্যিই দুঃখজনক।”
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply