চিলাহাটিতে জশনে জুলুছের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উৎযাপিত
- আপডেট সময় : ০৬:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৭০৯ বার পড়া হয়েছে
চিলাহাটিতে জশনে জুলুছের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উৎযাপিত
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে প্রতি বছরের ন্যায় এবারেও জশনে জুলুছের আয়োজনে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ই সেপ্টেম্বর সকাল ১০টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বশেষ নবী ও রাসুল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। এবং ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি পরলোক গমন করেন। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি সম্মান জানাতে এই জশনে জুলুছ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
পড়ুন>>কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ১৬ জনের কারাদণ্ড: একজন মুচলেকার মুক্ত
সকাল দশটায় একটি আনন্দ র্যালী বের হয়ে চিলাহাটির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
নাজমুল আলম জনার সভাপতিত্বে উক্ত আলোচনা সভা বক্তব্য রাখেন, সাদ্দাম ইসলাম জিহাদী , ফারুক ইসলাম, চিলাহাটি গাউছিয়া কমিটির পক্ষ থেকে মাহবুবুল আলম ওহাবুলসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন, চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু তাহের।
উল্লেখ্য যে, জশননে জুলুছ আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত ডোমার উপজেলা শাখা এবং কেতকীবাড়ী জামিয়া তাহেরিয়া বদরুল আলম সুন্নিয়া মাদ্রাসা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























