মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
  1. admin@sristy.net : admin :
মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ: চিরকুটে লিখে গেল ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক এসকেএস ফাউন্ডেশনে ২৭৭ পদে নিয়োগ: আবেদনের সুযোগ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ইউএস ওপেন: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে বেন শেলটন স্থানীয় সরকার নির্বাচনেও স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকবে: সিইসি সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়বে, সতর্কবার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আরএনবির দুই সদস্য আটক

মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিলেন উপদেষ্টা জাহেদ উর রহমান

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সরকারের মন্ত্রিসভায় রদবদল কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, মন্ত্রিসভার কোনো সদস্য যদি প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হন, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনে তাদের দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে মন্ত্রিসভায় যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমান এই ইঙ্গিত দেন। তিনি বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য এবং প্রধানমন্ত্রী হিসেবে কাজের মানোন্নয়নের জন্য যেকোনো সময় তিনি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তবে এই পরিবর্তনের বিষয়টি সরকারের ১৮০ দিন পূর্তির পরপরই হবে, নাকি এতে আরও সময় প্রয়োজন, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভা গঠিত হয়। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার ১০ জন উপদেষ্টার মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

একই সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা আরও জানান, সাইবার বুলিং ও অপতথ্য রোধে আইনি বিষয়গুলো তদারকির জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য উপদেষ্টা, যেখানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!