ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক; কুইজ ও আলোচনা সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক; কুইজ ও আলোচনা সভা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক; কুইজ ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
bhurungamari-child-marriage-awareness-event
বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক, কুইজ প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তরা।

 

 

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক; কুইজ ও আলোচনা সভা

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে, চাইল্ড নট ব্রাইড প্রোজেক্টের উদ্যোগে, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পড়ুন>>রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান, এমজেএসকেএস-এর সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর ইলিয়াস আলী এবং উপজেলা ইয়ুথ প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

 

 

বক্তারা বাল্যবিয়ের কুফল ও এর সামাজিক প্রতিক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলেন। তারা বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের যৌথ উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বাল্যবিয়ে প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হন।

 

 

দিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মিলন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক বেলাল হোসেন এবং স্কাউট লিডার খোরশেদ আলম।

 

 

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সিএনবির ফিল্ড ফ্যাসিলিটেটর ও যুব সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!