ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর ২৯ বছরেও কাটেনি নানা সংকট আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্ক সুস্পস্ট: রিজভী নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’ দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু ব্যাটে-বলে বিশ্ব কাঁপানো ১০ অলরাউন্ডারের ক্রিকেট মহাকাব্য কাউনিয়ায় যুবদলের প্রস্তুস্তি সভা ছাত্র-ছাত্রীদের মানবিক মানুষ হওয়ার আহবান হারাগাছ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

 স্বরূপকাঠিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

স্বরূপকাঠি থেকে শেখর মজুমদার
  • আপডেট সময় : ১০:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ ২১৯ বার পড়া হয়েছে

 স্বরূপকাঠিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 স্বরূপকাঠি (পিরোজপুর)  স্বরূপকাঠিতে শেখর হালদার (৩৩) নামে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে দুইলাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা করেছেন কুহুদাসকাঠি গ্রামের মুদি দোকানদার রফিকুল ইসলাম। গত ১৯ সেপ্টেম্বর দোকানদার রফিক বাদী হয়ে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করেন। আদালত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নেছারাবাদ থানাকে নির্দেশ দিয়েছেন। কথিত সাংবাদিক শেখর হালদার কুহুদাসকাঠি গ্রামের শুধাংসু হালদারের পুত্র। মামলা সুত্রে জানাগেছে বরিশালে বসবাসরত শেখর হালদার বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে ফাইল খোঁজার নামে এলাকায় এসে চাঁদাবাজি করে বেড়ান। ১৭সেপ্টেম্বর বিকেল ৪টায় শেখরের নেতৃত্বে অপরিচিত আরো তিনজন কথিত সাংবাদিকসহ মোটর সাইকেল যোগে রফিকের চা-মুদি মোকানের সামনে গিয়ে সরকারি জায়গায় দোকান দেয়ার অভিযোগ তুলে ভয়ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে রফিককে মারধর করে ক্যাশবাক্স তছনচ করে ৭হাজার টাকা লুটে নেয়াসহ গ্যাস ও চায়ের কাপ ভেঙে ফেলে আতঙ্ক সৃষ্টি করেন। রফিককে দোকানদারী করতে হলে সাংবাদিক শেখরকে দুইলাখ টাকা দিতে হবে বলে হুমকি দেয়। পরে চাঁদাবাজির প্রতিকার চেয়ে দোকানদার রফিক আদালতে মামলা দায়ের করেন। এ মামলার ঘটনা জানার পরে সংবাদ কর্মিরা ওই এলাকায় গেলে স্থানীয়রা শেখরের বিরুদ্ধে নানাভাবে হয়রাণির অভিযোগ তোলেন। শেখর হালদার প্রতিষ্ঠিত সাংবাদিকদের মতো ব্যবহার্য হাতা কাটা কটি পড়ে দামী ক্যামেরা হাতে টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে খুটিনাটি ঘটনায় মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেন বলে মানুষের অভিযোগ। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে শেখর হালদার। তিনি বলেন, মামলার বাদী রফিক স্কুলের সামনে সরকারি জায়গায় দোকান দেয় এবং মেয়াদোতীর্ণ খাবার বিক্রি করেন। এগুলো নিষেধ করায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আমাকে হয়রাণি করছে। শেখর নিজেকে বরিশালের সংবাদ সকাল পত্রিকার ষ্টাফ রিপোর্টারসহ কিছু অখ্যাত টিভি চ্যানেলের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এ ছাড়াও কখনো সে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিট অফিসার আবার কখনো তথ্য মন্ত্রণালয়ের চাকুরী করে পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছে থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সুকদেব মন্ডল বলেন, আমার খালাতো বোনকে চাকরি পাইয়ে দেয়ার কথা বলেন।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 স্বরূপকাঠিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আপডেট সময় : ১০:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২