ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কাউনিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী

নওগাঁ থেকে আবুজার
  • আপডেট সময় : ০৯:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাসানাত আলী বলেছেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো জুনিয়রকে র‍্যাগিংয়ের শিকার হতে দিবো না। র‍্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাজেই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ম্যানারস শিখানোর নামে কোনো র‍্যাগিং চলবে না।

রোববার (০৮ নভেম্বর) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আইন ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পড়ুন>>প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাসানাত আলী বলেন, জুনিয়রদের আইসক্রিম দিতে পারবেন, কেক খাওয়াতে পারবেন এমনকি বন্ধুত্ব করতে পারবেন। তবে রাতের অন্ধকারে ডেকে নিয়ে যে মেনারিজম শিখাবেন, আমি কিন্তু সদা প্রস্তুত থাকব, গাড়ি নিয়ে সেই ম্যাচেই কিন্তু যাব। যিনি করবেন, ছাত্রত্ব বাতিল থেকে বিধি মোতাবেক যা যা করা যায়, প্রয়োজনে মামলা করে তাদেরকে কোর্ট দিয়ে সেগুলা ব্যবস্থা করবো।

অধ্যাপক ড. মোহাম্মদ হাসানাত আলী বলেন, আমরা একটা মানসম্মত বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই। একটা নতুন মডেল বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই, যে বিশ্ববিদ্যালয় সারা দেশের বিশ্ববিদ্যালয়কে আঙুল দিয়ে দেখাবে যে আমরা মেধাবীদের একটি ক্ষেত্র পরিণত করেছি। গবেষণা করার জন্য ডিজিটাল লাইব্রেরি এখানে আছে। আমার কলিগরা আছেন, আমি অনুরোধ করবো তাদের গবেষণা কার্যক্রমগুলো সাইড বাই সাইড চালু রাখার। আমাদের পক্ষ থেকে যত সহযোগিতা লাগে, আমরা ইনশাল্লাহ করবো।

পড়ুন>>মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

তিনি আরও বলেন, নওগাঁর মানুষ যে আস্থা আমাদের প্রতি রেখেছে, এখন আমাদের দ্বিতীয় কাজটি হলো নওগাঁর মানুষের আস্থার মূল্য দেওয়া। তা অর্জনের জন্য আমাদেরকে ২০২৭ সালের মধ্যে জমি একোয়ার, ল্যান্ড ডেভেলপমেন্ট, বাউন্ডারি ওয়াল, যে পাঁচটা ইউনিক ভবন আমরা তৈরি করবো, তাতে আমাদেরকে হাত দিতে হবে।

আমি আপনাদের মাধ্যমে সদাসয় সরকার, যে সরকার প্রথমবারের মতো ৫৪ বছরের বাংলাদেশের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেছেন, সেই সরকারের কাছে আমি অনুরোধ করতে চাই ,আমরা যে ডিপিবিটা জমা দিয়েছি এবং আমরা আশা করতে চাই— যে সদাসয় সরকার এই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের বা এই নওগাঁ মানুষের স্বপ্ন পূরণে এই প্রজেক্ট দ্রুত অনুমোদন করে আমাদের এই কাজ করার সুযোগ দেবেন।

আরও পড়ুন>>হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার

অধ্যাপক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে। কেন না উনার সাথে যখনই দেখা হয়, উনি খবর নেন বিশ্ববিদ্যালয় সম্পর্কে। আমাদের সিন্ডিকেট মেম্বার, আমাদের বগুড়ার কৃতি সন্তান, মীর শাহে আলম প্রতিনিয়ত খবর নেন যে নওগাঁকে একটা ভালো মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। ইউজিসি মন্ত্রণালয়ে অনেক সময় বলে যে আপনারা নওগাঁ গিয়ে দেখে আসেন কিভাবে কাজগুলো করছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এই নওগাঁবাসীর প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া ছিল, তা পূরণে আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

এ সময় অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.মোহাম্মদ তারিকুল ইসলাম, বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মালিহা খানম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা কবির, আইন বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম সৌরভসহ শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী

আপডেট সময় : ০৯:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬