ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসার নিয়মে পরিবর্তন ও চাকরির সুযোগ ব্যাটের আওয়াজ নকল করে নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার গাজীপুরে সাংবাদিকদের জন্য জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা বাংলাদেশ হাইটেক পার্কে ৩৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি

ইরানের কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে শনিবার দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই ঘটনার তথ্য নিশ্চিত করেছে। যদিও এ হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সত্যতা নিশ্চিত করা হলে বিস্তারিত জানানো হবে বলে সংস্থাটি জানিয়েছে। শনিবার (৭ নভেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

পড়ুন>>দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসার নিয়মে পরিবর্তন ও চাকরির সুযোগ

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। বিস্ফোরণের আগে দ্বীপের আকাশসীমায় বিমানের উপস্থিতি টের পাওয়া গিয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন, সুজা এলাকায় দুটি বস্তু আঘাত হানতে দেখেছেন তারা।

এদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনের চলমান প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার যে খবর ছড়িয়েছে, তা প্রত্যাখ্যান করেছে কাতার। কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুপক্ষ এখনো একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে।

পড়ুন>>ব্যাটের আওয়াজ নকল করে নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

কাতারের প্রধানমন্ত্রী নিজে এই মধ্যস্থতা প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে মধ্যস্থতাকারীরা এখনো তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আলোচনায় সহায়তা করতে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কেশম দ্বীপে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরই ইরানের প্রতিরক্ষা বাহিনী একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এর আগেও শুক্রবার একই এলাকায় একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের কথা জানিয়েছিল দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একের পর এক এ ধরনের ঘটনার খবরে ওই অঞ্চলে সামরিক অস্থিরতা আরও ঘনীভূত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

আপডেট সময় : ০৯:০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬