ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৮:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান

মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন কাউনিয়ার অটোরিকশা চালক মো. মিজানুর রহমান মিজান। নিজের সততা ও নিঃস্বার্থ কর্মের মাধ্যমে তিনি এলাকায় এখন ‘মানবতার অটোওয়ালা’ হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর এই মানবিক উদ্যোগ সমাজের মানুষের প্রতি গভীর ভালোবাসা, সহমর্মিতা ও নিঃস্বার্থ সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মিজানুর রহমান প্রতি শুক্রবার এলাকার অসুস্থ ও অসহায় রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অটোরিকশায় করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া আসা করেন। এখানেই শেষ নয়, প্রতি সোমবার অটো চালিয়ে তিনি যা উপার্জন করেন, তার পুরো অংশই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অসহায় মানুষের কল্যাণে দান করে দেন।

পড়ুন>>ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি

বর্তমান সমাজে মানুষ যখন প্রতিনিয়ত ব্যস্ত ব্যক্তিস্বার্থ নিয়ে, তখন নিজের কষ্টার্জিত আয়ের একটি বড় অংশ এভাবে আর্তমানবতার সেবায় বিলিয়ে দেওয়ার ঘটনা নিঃসন্দেহে এক বিরল ও প্রশংসনীয় দৃষ্টান্ত। মূলত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই মিজানের এই ব্যতিক্রমী উদ্যোগের মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দা জহির রায়হান জানান, মিজানুর রহমানের এই মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও সাধারণ মানুষকে মানবসেবায় অনুপ্রাণিত করবে। তাঁর এই মহৎ উদ্যোগ প্রমাণ করে যে, মানুষের কল্যাণে কাজ করার জন্য বিপুল অর্থ-সম্পদের প্রয়োজন হয় না; বরং প্রয়োজন শুধু একটি সুন্দর মন ও প্রবল মানবিক ইচ্ছাশক্তি।

মিজানুর রহমান শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী  বালাপাড়া ইউনিয়নের শাহবাজ গ্রামের অসহায় দরিদ্র  এনামুল হক ও নিজপাড়া গ্রামের বাসিন্দা হাসপাতালে ভর্তি  সালেহা বেগম কে  চিকিৎসা জন্য নগদ অর্থ, ১০ কেজি চাল, ২লিটার তেল, ২কেজি চিনি,১ কেজি লবন,২কেজি ডাল,সাবান সহ নানা খাদ্য সামগ্রী প্রদান করেছেন।

পড়ুন>>কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য

এভাবেই সে প্রতি সপ্তাহে তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান

আপডেট সময় : ০৮:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬