ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর ই আলম মিঠু শীতের আগাম আগমনী বার্তা, কার্তিকের শুরুতেই কুয়াশার চাদরে উত্তরাঞ্চল নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ৯৩ লাখ টাকা বরাদ্দ দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তা, শোকজের নির্দেশ এমপির নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩ বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু সৌদিতে হুথি হামলার নিন্দা জানাল কাতার মন্ত্রিসভা স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তরে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতার প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী

শীতের আগাম আগমনী বার্তা, কার্তিকের শুরুতেই কুয়াশার চাদরে উত্তরাঞ্চল

ডোমার (নীলমারী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৭:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

শীতের আগাম আগমনী বার্তা, কার্তিকের শুরুতেই কুয়াশার চাদরে উত্তরাঞ্চল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীতের আগাম আগমনী বার্তা, কার্তিকের শুরুতেই কুয়াশার চাদরে উত্তরাঞ্চল

নীলফামারীর ডোমারে আগাম শীতের আবির্ভাব হয়েছে। কার্তিকের শুরুর দিকে প্রকৃতিতে দেখা মিলেছে শীতের আগমনী বার্তা। রাত হলেই কুয়াশায় ঢেকে যাচ্ছে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। নীলফামারীর ডোমার, ডিমলা, সৈয়দপুরসহ জেলার বিভিন্ন স্থানে রাত থেকে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে ভোররাতে অনুভূত হচ্ছে হালকা শীত।

রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশার ঘনত্ব। সারাদিনে রোদের প্রচন্ড তাপমাত্রা, আর সন্ধ্যা হলেই শুরু হচ্ছে কুয়াশার সাথে হিমেল হাওয়া। ভোরের দিকে ঘাস, গাছের পাতা ও টিনের চালে জমছে শিশিরবিন্দু। কোথাও কোথাও বৃষ্টির ফোঁটার মতো টুপটাপ করে পড়ছে শিশির।

সকালে সূর্য উঠলেও কুয়াশার কারণে কিছু সময় সূর্যের দেখা মিলছে না। ফলে সকাল বেলায় শীতের আমেজ অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা। দিনে প্রচন্ড গরম এবং রাত হলেই তাপমাত্রা ক্রমাগত কমে যাচ্ছে এতে বৃদ্ধ বনিতার পাশাপাশি শিশু কিশোরীরাও নানা ধরনের জ্বর সর্দি কাশির মতো রোগে আক্রান্ত হচ্ছে।

পড়ুন>>নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩

ঋতু পরিবর্তনের প্রভাবে উত্তরাঞ্চলের প্রকৃতিতে ধীরে ধীরে শীতের ছোঁয়া লাগতে শুরু করেছে। রাতের কুয়াশা আর ভোরের হিমেল আবহাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। তবে এখনো পুরোপুরি ভাবে জেঁকে বসেনি শীত। আবহাওয়ার এই পরিবর্তন শীতের সম্ভাব্য আগমনের ইঙ্গিত দিলেও তাপমাত্রা আরও কমবে কি না, তা নির্ভর করছে পরবর্তী দিনের আবহাওয়ার ওপর।

এবিষয়ে সৈয়দপুর আবহাওয়া অফিসের এক কর্মকর্তা আইয়ুব আলী জানান, আবহাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে অক্টোবরেই পুরোদমে শীত নামবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সব মিলিয়ে, কার্তিকের শুরুর দিকে উত্তরাঞ্চলের আকাশে কুয়াশার উপস্থিতি আর ভোরের হালকা ঠান্ডা জানান দেওয়ার পাশাপাশি আগাম দরজার কড়া নাড়ছে শীত।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শীতের আগাম আগমনী বার্তা, কার্তিকের শুরুতেই কুয়াশার চাদরে উত্তরাঞ্চল

আপডেট সময় : ০৭:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬