ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের জামালপুরে শেষ বিদায় বিমানবন্দর থানার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের একদিনের রিমান্ড পাকিস্তানের বিপক্ষে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণপদক জয়

ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রান্সে গত সপ্তাহে শুরু হওয়া স্কুল শিক্ষার্থীদের আন্দোলন বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ ক্রমশ সহিংস আকার ধারণ করায় প্রশাসন বাধ্য হয়ে প্রায় ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘ ক্লাস সময়, শ্রেণিকক্ষে অসহনীয় গরম, দুর্বল অবকাঠামো এবং শিক্ষক ও কর্মীদের অনুপস্থিতির মতো সমস্যার প্রতিবাদে রাজপথে নেমেছে। যদিও সরকার তাদের দাবির যৌক্তিকতা স্বীকার করেছে, তবে চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে।

বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে রেন ও ব্রেস্টের মতো বিভিন্ন শহরে, যেখানে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক জায়গায় পুলিশকে টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়েছে।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

তবে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করছে। সহিংসতায় এখন পর্যন্ত ৬৫ জন স্কুলকর্মী ও ১৭০ শিক্ষার্থী আহত হয়েছে এবং শতাধিক স্কুলভবনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যাদের ৯০ শতাংশই অপ্রাপ্তবয়স্ক। বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, স্কুলের ক্ষয়ক্ষতির জন্য দায়ী অপ্রাপ্তবয়স্কদের অভিভাবকদের থেকে ক্ষতিপূরণ আদায়ের আইনি উদ্যোগ গ্রহণ করা হবে।

পড়ুন>>ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান

সামনে প্রেসিডেন্ট নির্বাচন থাকায় এই আন্দোলনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সরকার বামপন্থি দল লা ফ্রঁস ইনসুমিজের দিকে আঙুল তুলে দাবি করেছে যে, তারাই এই আন্দোলন উসকে দিচ্ছে। তবে দলটির নেতা মানুয়েল বমপার সরকারের এই দাবিকে ভিত্তিহীন ও ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময় : ০৪:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬