ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

শীতকালীন মৌসুমে বিশ্বজুড়ে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীতকালীন মৌসুমে বিশ্বজুড়ে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ

আসন্ন ২০২৬-২০২৭ শীতকালীন মৌসুমকে সামনে রেখে কাতার এয়ারওয়েজ তাদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে। এই সিজনে এয়ারলাইন্সটি বিশ্বের ১৭০টিরও বেশি গন্তব্যে সপ্তাহে প্রায় ১,৮০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করবে। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর (HIA)-এর মাধ্যমে আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের যাত্রীরা আরও নিরবচ্ছিন্ন যাতায়াতের সুবিধা পাবেন।

এয়ারলাইন্সটির বিভিন্ন রুটে ফ্লাইটের সময়সূচি ও সংখ্যায় বড় পরিবর্তন আনা হচ্ছে। তানজানিয়ার জানজিবার রুটে ২৫ অক্টোবর ২০২৬ থেকে প্রতিদিন নিয়মিত ফ্লাইট চলবে। একই দিনে কানাডার মন্ট্রিল রুটে ফ্লাইট সংখ্যা সপ্তাহে ৫টি থেকে বাড়িয়ে ৭টি করা হচ্ছে, যা আসন ক্ষমতা ৪০ শতাংশ বৃদ্ধি করবে। সেশেলেস রুটে ১ মার্চ ২০২৭ থেকে সপ্তাহে ৪টির পরিবর্তে ৭টি ফ্লাইট চালু হবে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২ ডিসেম্বর ২০২৬ থেকে সপ্তাহে ১৪টির বদলে ১৮টি ফ্লাইট পরিচালিত হবে।

পড়ুন>>ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২

এশিয়া প্যাসিফিক ও ইউরোপীয় অঞ্চলে ফ্লাইট বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থাইল্যান্ডের ফুকেট ও মালদ্বীপের মালে রুটে সাপ্তাহিক ফ্লাইট ১২-১৪টি থেকে বাড়িয়ে ২১টি করা হচ্ছে।

ভিয়েতনামের হো চি মিন সিটি রুটে ৭ নভেম্বর ২০২৬ থেকে সাপ্তাহিক ফ্লাইট ৭টির স্থলে ১১টি হবে। এছাড়া ২৫ অক্টোবর থেকে কুয়ালালামপুর রুটে সপ্তাহে ১৮টি ফ্লাইট পরিচালিত হবে। ক্যানবেরা রুটে ৯ ডিসেম্বর ২০২৬ থেকে দৈনিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে এবং মেলবোর্ন রুটে সাপ্তাহিক ফ্লাইট ৭টি থেকে বাড়িয়ে ১৪টি করা হচ্ছে। ইউরোপের ক্ষেত্রে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ২৫ অক্টোবর থেকে সাপ্তাহিক ফ্লাইট ৪৯টির পরিবর্তে ৫৬টি এবং ফ্রাঙ্কফুর্ট রুটে ৭ ডিসেম্বর থেকে সপ্তাহে ১৮টির বদলে ২১টি ফ্লাইট পরিচালনা করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শীতকালীন মৌসুমে বিশ্বজুড়ে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ

আপডেট সময় : ০৮:০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬