নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ
- আপডেট সময় : ০৫:৫২:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ
পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নাটোরে দুই শতাধিক স্কুল শিক্ষার্থীর মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান মিল্টনের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
নাটোর সুগার মিল স্কুলের প্রাথমিক শাখার প্রায় ২০০ জন শিক্ষার্থীর হাতে একটি করে নিম চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় চত্বরেও বেশ কিছু চারা রোপন করা হয়েছে।
পড়ুন>>ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর বিশেষ জোর দেন। তারা পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ভবিষ্যতের স্বার্থে প্রত্যেকের আঙিনা ও বাড়ির আশেপাশে বেশি করে গাছ লাগানোর জন্য সবাইকে আহ্বান জানান।
এ সময় বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
























