সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার

সরিষাবাড়ী (জামালপুর) থেকে সাঈদ মাহমুদ
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার।

 

 

সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার

​জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলাবাজার এলাকায় আবাসিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে দীর্ঘ ১১ বছর ধরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। অগ্রণী ব্যাংক সরিষাবাড়ী শাখার বিপরীতে অবস্থিত একটি ভবনের দ্বিতীয় তলায় বিটিআরসি অনুমোদিত ‘হীরা ইলেকট্রনিক্স অ্যান্ড নেটওয়ার্কিং’ নামের প্রতিষ্ঠানের মাধ্যমে এ ইন্টারনেট ও ডিস ক্যাবল ব্যবসার বড় ধরনের কন্ট্রোলরুম ও সার্ভার রুম পরিচালিত হচ্ছে।

​অভিযোগে জানা যায়, উক্ত ভবনের দ্বিতীয় তলায় গ্রাহক কৌশিক দে সরকারের নামে থাকা একটি আবাসিক বিদ্যুৎ সংযোগ (গ্রাহক নং-৭৩৬১৪২০৪, মিটার নং-৩৭০৪৬০, হিসাব নং-৮৯২১, ট্যারিফ-এ) দিয়ে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক সার্ভার রুম চালানো হচ্ছে।

 

 

তিন কক্ষবিশিষ্ট এই কন্ট্রোলরুমে একাধিক এয়ার কন্ডিশনার (এসি), আইপিএস, কম্পিউটার, টিভি, সিলিং ও স্ট্যান্ড ফ্যান এবং বহুতল ভবনটির ছাদে অবস্থিত বিশাল আকৃতির নেট টাওয়ারের ভারী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে।

​স্থানীয়দের অভিযোগ, সরিষাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে প্রকৃত বিদ্যুৎ খরচের তুলনায় অত্যন্ত কম বিল প্রস্তুত ও গ্রহণ করা হচ্ছে। আবাসিক ট্যারিফে বিদ্যুৎ ব্যবহার করায় সরকার দীর্ঘ ১১ বছরে বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্ত এবং সরিষাবাড়ী পিডিবির বাইরের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে সরজমিনে অভিযান চালিয়ে অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে উপজেলা পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াদুদ আলী জানান, বিষয়টি অবগত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন। অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!