বড় আলেম বানানোর স্বপ্ন পূরণ হয়নি জুলাই শহীদ নাসিরের বাবা-মায়ের  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বড় আলেম বানানোর স্বপ্ন পূরণ হয়নি জুলাই শহীদ নাসিরের বাবা-মায়ের  : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল সমাবেশ জুলাইয়ের চেতনায় রাণীশংকৈল: সংবর্ধিত হলেন জুলাই যোদ্ধারা, ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভে ন্যায়বিচারের দাবি ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ‍্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে নিখোঁজ ১ ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে জুলাই শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মানুষের ঢল গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নাগেশ্বরীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল নাগেশ্বরীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তিতে বিএনপির গণসমাবেশ

বড় আলেম বানানোর স্বপ্ন পূরণ হয়নি জুলাই শহীদ নাসিরের বাবা-মায়ের 

কাউনিয়া (রংপুর) থেকে কুদ্দুছ বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
বড় আলেম বানানোর স্বপ্ন পূরণ হয়নি জুলাই শহীদ নাসিরের বাবা-মায়ের 
জুলাই শহীদ নাসির উদ্দিন

 

বড় আলেম বানানোর স্বপ্ন পূরণ হয়নি জুলাই শহীদ নাসিরের বাবা-মায়ের

 

বড় আলেম বানানোর স্বপ্ন পুরনো হয়নি জুলাই আন্দোলনে নিহত নাসির উদ্দিনের বাবা-মায়ের। জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে  মিছিলে অংশ নিয়ে ২০ জুলাই  পুলিশের গুলিতে নিহত হন মাদ্রাসা  নাসির উদ্দিন ।

কাউনিয়ার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের একমাত্র পুত্র সে। নাসির উদ্দিনের  পিতা আশরাফুল ইসলাম  বলেন আমার বড় স্বপ্ন ছিল একমাত্র ছেলে কে যেন আমি বড় মাপের একজন আলেম বানাতে পারি। সে যেন ইসলামের খাদেম হতে পারে। ইসলাম প্রচারে ভূমিকা রাখতে পারে। কিন্তু সে আশা পূরণ হয়নি।

পড়ুন>>১৫ বিজিবি’র বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার সীমান্তে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

 

বড় আলেম বানানোর স্বপ্ন  নিয়ে ঢাকার টঙ্গী  তামিরুল মিল্লাত মাদ্রাসায় তাকে ভর্তি করি। সেখানে সে আলিম শাখায় অধ্যায়ন রত ছিল। তার সব সময়  খোঁজ খবর ও দেখ ভাল করতে আমি পরিবার নিয়ে  টঙ্গীর গাজিপোড়া ২৭ নম্বর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করি এবং জীবিকার অন্বেষনে  ঝুট কাপড়ের ব্যবসা শুরু করি।

পড়ুন>> মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাংবাদিক আবুল হাসনাত তুহিন: ৪ আগস্টের সেই রক্তাক্ত স্মৃতি, আজও স্বীকৃতির অপেক্ষায়

 

জয়দেবপুর কোনাবাড়িতে  কোটা সংস্কার  আন্দোলন যখন তুঙ্গে তখন আমি আমার ছেলেকে ফোন দিয়ে সাবধানে থাকতে বলি, তখন আমার ছেলে আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বলে বাবা তুমি ভয় পেয়ো না আমি মিছিলে যাবো না। তার সঙ্গে এটাই আমার শেষ কথা। এরপর খবর পাই আমার ছেলে পুলিশের গুলিতে আহত  হয়ে কুর্মিটোলা হাসপাতালের ভর্তি আছে। পরে সেখানে গিয়ে তাকে না পেয়ে বিভিন্ন হাসপাতালে খুঁজতে থাকি।

 

একপর্যায়ে তার লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ  হাসপাতালে মর্গে গিয়ে খুঁজে পাই।  পরে ছেলেকে কাউনিয়ায় গ্রামের বাড়িতে নিয়ে এসে দাফন করি। ছেলের শোকে নাসিরের মা প্রায় সময় বিলাপ করে। কেউ ছেলের কথা তুললেই সে কান্নায় ভেঙ্গে পড়ে অসুস্থ হয়ে যায়। আমাদের শেষ চাওয়া আমি যেন মৃত্যুর আগে ছেলের হত্যা কারীদের বিচার দেখে যেতে পারি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!