ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলপিজির দাম ও কমিশন পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি জামায়াত এমপি |: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত ের জবাব -: তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় নিখোঁজ বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির সুরতহাল প্রতিবেদনে যা উঠে এসেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা মিললেও চিকিৎসার খরচ জোগাতে হিমশিম নিচ্ছেন সাধারণ রোগীরা উখিয়ায় নলকূপ খননে বের হওয়া আগুনের দাপট অব্যাহত, বিদ্যুৎহীন ৩৮০০ পরিবার ব্যাটিং ধসে ২৭২ রানেই থামল বাংলাদেশ গোলকিপারের নৈপুণ্যে কারাবাও কাপের শেষ আটে ম্যান সিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে বিশেষ কার্ড দেবে সরকার

মেসির ‘সব ভুলে যাও’ ভাষণের রহস্য জানালেন ম্যাক আলিস্টার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে গত দুই দিন ধরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় মেসি বলছেন, ‘চলো সবাই। শান্ত থাকো, শান্ত থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শান্ত থাকি। সবকিছু ভুলে যাই। শুধু খেলি। শুধু খেলাটার কথাই ভাবি।’

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তদের মনে নানা প্রশ্নের উদয় হয়। অনেকে ধারণা করেছিলেন, ফাইনালের আগে দলের ভেতরে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কিংবা বাইরের কোনো চাপ ছিল। এমনকি স্পেনের পক্ষ থেকে রেফারিং নিয়ে অভিযোগ, বাইরের সমালোচনা কিংবা অন্য কোনো বিষয়কে ইঙ্গিত করেছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।

বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা দলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বাবা কার্লোস ম্যাক আলিস্টার। তিনি রেডিও লা রেদ-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনিও বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন এবং ছেলেকে বার্তা পাঠিয়ে জানতে চেয়েছিলেন ড্রেসিংরুমে ঠিক কী ঘটেছিল। কার্লোস বলেন, ‘আমি আলেক্সিসকে বার্তা পাঠিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কী হয়েছিল? ড্রেসিংরুমে কোনো ঘটনা ঘটেছিল? আমি নিজেও উদ্বিগ্ন ছিলাম। আমি যদি এমনটা ভেবে থাকি, তাহলে অন্যরা কী ভেবেছে, সেটা সহজেই বোঝা যায়।’

তবে আলেক্সিস তার বাবাকে আশ্বস্ত করে জানান, মেসির কথার অর্থ মোটেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ব্যাখ্যার মতো ছিল না। কার্লোস জানান, তার ছেলে তাকে বলেছে যে, তারা মূলত ফুটবলের কৌশলগত বিষয় নিয়েই কথা বলছিলেন। মেসি সতীর্থদের মাঠে নেমে খেলতে, পাস দিতে, বল ঘোরাতে এবং ত্রিভুজ তৈরি করতে বলেছিলেন। এছাড়া অকারণে লম্বা বল না খেলে বা বল নষ্ট না করার তাগিদ দিয়েছিলেন তিনি।

কার্লোস ম্যাক আলিস্টার মনে করেন, ভিডিওর একটি ছোট অংশ বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়ায় অপ্রয়োজনীয় সন্দেহের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘এরপরই নানা সন্দেহ তৈরি হয়। কয়েক দিন ধরে অনেকেই আমাকে লিখেছেন, নানা রকম ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো, সে দিন স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে।’ কার্লোস আরও যোগ করেন, ‘কখনো কখনো মেনে নিতে হয় যে প্রতিপক্ষ আপনার চেয়ে ভালো ছিল। তার মানে এই নয় যে আমাদের দল সর্বোচ্চ চেষ্টা করেনি। ছেলেরা সর্বস্ব দিয়েছিল, কিন্তু সেদিন স্পেনই ভালো খেলেছে।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেসির ‘সব ভুলে যাও’ ভাষণের রহস্য জানালেন ম্যাক আলিস্টার

আপডেট সময় : ০৭:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬