ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি মৌসুমে দেশে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের রাউজানে পিস্তল দেখিয়ে ভিডিওতে হুমকি, সতর্কে পুলিশ কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, শরিক হবেন আমীর গণতন্ত্র পুনরুদ্ধারে নৈতিক সমাজ গঠনে জোর ঢাবি শিক্ষার্থীদের সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বললেন হারের কারণ ইরান যুদ্ধ বিপুল ভোটে পুনর্নির্বাচিত মার্কিন কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন মার্কিনরা বিরক্ত হলে ইসরাইলের প্রধানমন্ত্রী হব: ট্রাম্প প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে ডেমোক্র্যাটরা

জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হৃদয়ভাঙা পরাজয়ের পর আর্জেন্টিনা শিবিরে নেমে এসেছে গভীর হতাশা। দলের তারকা গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের শোক প্রকাশের পাশাপাশি জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন।

ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হওয়ার পর মার্তিনেজ ইনস্টাগ্রামে লিখেছেন, 'স্বপ্ন দেখেছিলাম আবার জিতব। স্বপ্ন দেখেছিলাম ট্রফিটা আর্জেন্টিনায় নিয়ে আসব এবং ইতিহাস নতুন করে লিখব।'

তবে তার পোস্টের শেষাংশটি ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মার্তিনেজ লিখেছেন, 'সত্যি বলতে, এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা অসম্ভব। অনেক বিষয় নিয়ে ভেবে দেখার সময় এসেছে—কীভাবে সামনে এগোনো যায় কিংবা এখন সরে দাঁড়ানোর সময় হয়েছে কি না, সেটাও দেখতে হবে।'

ম্যাচটিতে মার্তিনেজ ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তিনি ১১টি সেভ করেছেন, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপের কোনো ফাইনালে সর্বোচ্চ সেভের রেকর্ড। পুরো টুর্নামেন্ট জুড়ে ২০টি গুরুত্বপূর্ণ সেভ করা এই গোলরক্ষক সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, 'আমি সত্যি দুঃখিত। দেশের জন্য ও বন্ধুদের জন্য যা যা করা সম্ভব, তার সবটুকু আমি করেছি।'

মার্তিনেজের পাশাপাশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমার ভবিষ্যৎ নিয়ে সভাপতির সঙ্গে আলোচনা করতে হবে। চুক্তির বিষয়টি শেষ করে তারপর সিদ্ধান্ত নেব। কারণ এত বড় অর্জনের পর আবার একই উচ্চতায় পৌঁছানো সম্ভব কি না, তা নিয়েও ভাবতে হবে।'

বিশ্বকাপ ফাইনালের এই তিক্ত পরাজয় আর্জেন্টিনার ফুটবলের সফলতম প্রজন্মের সোনালি অধ্যায়ের শেষ কি না, তা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। আপাতত পুরো আর্জেন্টিনা দল এবং সমর্থকরা এই পরাজয়ের বেদনায় আচ্ছন্ন হয়ে আছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

আপডেট সময় : ০৭:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬