নওগাঁয় রাতে মোটরসাইকেল আরোহীকে পথ আটকে মারধর হাসুয়া দিয়ে জখম ও টাকাসহ মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।
এসময় ছিনতাইকারীদের মারধরে মোঃ আব্দুল ছালেক (৪০) নামে এক যুবক আহত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ই জুলাই ভোর আনুমানিক ৪ ঘটিকার সময় নওগাঁ পৌরসভার পার-নওগাঁ নামাজগড় মাদ্রাসার দক্ষিণ পাশে জব্বারের বালুর স্তুপের সামনে পাকা রাস্তার উপর ঘটনাটি ঘটে।
ছিনতাইকারীদের কবলে পরা নওগাঁ সদরের পার-নওগাঁ (দক্ষিণ) পাড়া মহল্লার নওশেদ প্রামানিক এর ছেলে আব্দুল ছালেক জানান, ১৬ই জুলাই ভোর আনুমানিক ৪ ঘটিকার সময় আমি আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখে আমার নিজ মোটরসাইকেল যোগে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা করি।
পৌরসভার পার-নওগাঁ নামাজগড় মাদ্রাসার দক্ষিণ পাশে জব্বারের বালুর স্তুপের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে সেখানে পূর্ব হইতে ওৎপেতে থাকা তিনজন অজ্ঞাত যুবক হাতে ধারালো হাসুয়াসহ আমার মোটরসাইকেলের সামনে আসিয়া দাঁড়াইয়া আমার পথ রোধ করে। আমাকে আটক করে এবং বলে যা আছে বের কর।আমি অস্বীকার করায় একজন এর হাতে থাকা ধারালো হাসুয়া দ্বারা আঘাত করিলে আমি ডান হাত দ্বারা প্রতিহত করায় আঘাতটি আমার ডান হাতে লাগিয়া কাটিয়া রক্তাক্ত জখম হয়।
ছিনতাইকারীরা আমার পরিহিত গেঞ্জি ধরে টানাটানি করে মোটরসাইকেল থেকে নামিয়ে তারা তিনজন মিলে আমার শরীরে বিভিন্ন স্থানে এলোপ্যাথিকভাবে মারপিট করা শুরু করে ।
আমার হাতে থাকা স্বর্ণালংকার, ঘড়ি, মূল্যবান জিনিসপত্র সহ নগদ ৩৫,১১৫ টাকা ও দুইটি দামি মোবাইল নিয়ে হুমকি ধামকি দিয়ে চলে যায়। যা পথে সিসি ক্যামেরায় ধরা পড়ে।
এঘটনায় আমিসহ পরিবারের লোকজনের সহায়তায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে জড়িতদের ধরতে এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
Leave a Reply