জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে “আন্তঃউপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬”।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভূরুঙ্গামারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং ৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. ফেরদৌস হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভূরুঙ্গামারী উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি এবং ৯ নং বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু হেনা মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভূরুঙ্গামারী উপজেলা শাখার অফিস সেক্রেটারি ও ছাত্র তত্ত্বাবধায়ক মো. রোকনুজ্জামান রোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নৈতিক চরিত্র গঠন ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, সুস্থ প্রতিযোগিতা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলার চর্চার মাধ্যমে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন উপশাখার অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি ঐক্য, ভ্রাতৃত্ব ও নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে টুর্নামেন্টের সার্বিক সফলতা, অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিরাপত্তা এবং সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে খেলা সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করা হয়।
Leave a Reply