কাউনিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করলেন এসিল‍্যান্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করলেন এসিল‍্যান্ড : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে মাধ্যমিক পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন আমীর শেখ তামিম নেপাল ও তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি প্রবাসী বন্ধুর বিশ্বাস ভেঙে কোটিপতি ভাড়াটিয়া: কক্সবাজারের গেস্ট হাউসে জালিয়াতি ও অনৈতিক ব্যবসার অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী সরকারি নতুন বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের বেতন নিয়েও আলোচনা অ্যাস্টন ভিলার মাঠে বুকায়ো সাকার গোলে কষ্টার্জিত জয় পেল আর্সেনাল কিরগিজস্তানে এসসিও শীর্ষ সম্মেলন: মার্কিন প্রভাব মোকাবিলায় একমঞ্চে চীন, রাশিয়া ও ভারত নেপালের বন্যা কোনো সাধারণ ঘটনা নয়, এটি জলবায়ু পরিবর্তনের ফল: বালেন শাহ কক্সবাজারের সুগন্ধা সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত

কাউনিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করলেন এসিল‍্যান্ড

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
কাউনিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করলেন এসিল‍্যান্ড
কাউনিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।

 

 

কাউনিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করলেন এসিল‍্যান্ড

 

 

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে অবস্থিত কাউনিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল। বুধবার বিকেলে তিনি বিদ্যালয়টি পরিদর্শনকালে শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামো এবং প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশাসনিক নথিপত্র পর্যালোচনা করেন।

পড়ুন>>কাউনিয়ায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা

 

 

পরিদর্শন শেষে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে অংকন পাল বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। তিনি সরকারের নীতিমালা ও কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

 

এ সময় বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাই, পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক শেফালী খাতুন, সহকারী শিক্ষক এনামুল হক, পারুল আক্তার, নাছিমা বেগম, ফারজানা আক্তার, সোমা রানী সরকার, বানেছা আক্তার, বিথী আক্তার, রুপালি আক্তার, নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!