তোমার চোখে মেঘ কেন?
-রুদ্র গোস্বামী
কেউ জিজ্ঞেস করেনা,
“তোমার চোখে মেঘ কেন?”
আমি কী করে বোঝাব
তোমাদের!
আমার প্রিয় নদীটা ভাল নেই।
পড়ুন>>আমারও ছিল -মো. মাসুদ আল করিম
তবুও যদি কেউ কিছু বোঝো
দেখে জলছাপা দুটো চোখ,
আমাকে শুধিয়ো না কিছু
বলে যেয়ো শুধু
তোর নদীটার ভাল হোক।
Leave a Reply