ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৩২৮৭৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলন করে কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনের পথে বাঁধা সৃষ্টি করায় ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও বালু জব্দ করে তা প্রকাশ‍্য নিলামের মাধ্যমে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকার ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম মহাসড়কের পাশে এই ভ্রাম‍্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

পড়ুন>> গৃহবধূ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শ্বশুর গ্রেফতার

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন দিপু (২৬) দীর্ঘদিন থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনের পথে বাঁধা সৃষ্টি করে আসছে। এতে স্থানীয়রা বাঁধা দিলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে সরেজমিনে গিয়ে ঘটনার সত‍্যতা পান। পরে অবৈধভাবে বালু উত্তোলনর দায়ে অভিযুক্ত ব‍্যক্তিকে বালু মহাল ও মাটি ব‍্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় উত্তোলনকৃত বালু উপস্থিত নিলামের মাধ্যমে জনৈক মজনু মিয়ার নিকট ২৫ হাজার টাকা নগদে বিক্রি করা হয়।

পড়ুন>> লোডশেডিংয়ে ক্ষোভে ফুঁসছে ভূরুঙ্গামারী: ফেসবুকে প্রতিবাদের ঝড়

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবদাথ এই অভিযান পরিচালনা করেন। এসময় চেয়ারম্যান আম্বারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, ভূমি উপসহকারি কর্মকর্তা রোকনুজ্জামানসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবদাথ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬