কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে পবিত্র ঈদুল আজহার পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন হলরুমে ২৯শে মে শুক্রবার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম এমপি, ২৫, কুড়িগ্রাম-১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ মিয়া, সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া,
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল মাস্টার, ডাক্তার আমিনুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম। এ অনুষ্ঠানে সকল ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অনুষ্ঠানে জেলা আমীর ৪জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন, এর মধ্যে রামখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ সোলায়মান আলী, রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান, সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কবির উদ্দিন, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হককে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
Leave a Reply