ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিলিং মিশনে পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুল মাঠে বাণিজ্য মেলার আয়োজন মজুরি বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুর, সড়ক অবরোধ ও পুলিশের টিয়ারশেল ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল

রাঙামাটি-২৯৯ আসনে ৭ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • আপডেট সময় : ০৮:৩১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৯৯৮২ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি-২৯৯ আসনে ৭ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি-২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় রাঙামাটি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সীমা শেষে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, এ আসনে মোট ৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

বিএনপি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।

পড়ুন>>কুড়িগ্রামে জামায়াতে ইসলামি ছেড়ে ইসলামি আন্দোলনে যোগদান

প্রকাশিত তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার, প্রতীক লাঙ্গল। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা, প্রতীক কোদাল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, প্রতীক ধানের শীষ। স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, প্রতীক ফুটবল। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রতীক রিকশা। গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মোঃ আবুল বাশার, প্রতীক ট্রাক। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দীন, প্রতীক হাতপাখা।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা রিটার্নিং অফিসার নাজমা আশরাফী বলেন, রাঙামাটি-২৯৯ আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

পড়ুন>>নীতিভঙ্গ ও বিদ্রোহে কঠোর বিএনপি: ১০ বিভাগে কোন কোন নেতা বহিষ্কার

আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সব প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। রাঙামাটি-২৯৯ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দের পর থেকেই এলাকায় নির্বাচনী আমেজ জোরদার হয়েছে। ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে বাড়ছে আগ্রহ ও আলোচনা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙামাটি-২৯৯ আসনে ৭ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

আপডেট সময় : ০৮:৩১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬