রাঙামাটি-২৯৯ আসনে ৭ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাঙামাটি-২৯৯ আসনে ৭ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল

রাঙামাটি-২৯৯ আসনে ৭ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
রাঙামাটি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

 

 

রাঙামাটি-২৯৯ আসনে ৭ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি-২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় রাঙামাটি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

 

 

মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সীমা শেষে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, এ আসনে মোট ৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

 

 

বিএনপি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।

পড়ুন>>কুড়িগ্রামে জামায়াতে ইসলামি ছেড়ে ইসলামি আন্দোলনে যোগদান

 

 

 

প্রকাশিত তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার, প্রতীক লাঙ্গল। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা, প্রতীক কোদাল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, প্রতীক ধানের শীষ। স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, প্রতীক ফুটবল। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রতীক রিকশা। গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মোঃ আবুল বাশার, প্রতীক ট্রাক। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দীন, প্রতীক হাতপাখা।

 

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা রিটার্নিং অফিসার নাজমা আশরাফী বলেন, রাঙামাটি-২৯৯ আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

পড়ুন>>নীতিভঙ্গ ও বিদ্রোহে কঠোর বিএনপি: ১০ বিভাগে কোন কোন নেতা বহিষ্কার

 

আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।

 

 

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সব প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। রাঙামাটি-২৯৯ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দের পর থেকেই এলাকায় নির্বাচনী আমেজ জোরদার হয়েছে। ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে বাড়ছে আগ্রহ ও আলোচনা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!