কুড়িগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু: আটক ৩
- আপডেট সময় : ০৩:৫১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১০০০২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু: আটক ৩
কুড়িগ্রামের সদর উপজেলায় চোর সন্দেহে এক অজ্ঞাতনামা যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে এসেছেন, এমন সন্দেহে স্থানীয় কয়েকজন তাকে আটক করেন। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর না দিয়ে উত্তেজিত জনতা তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। তবে নিহত যুবকের নাম ও পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন>>দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, কাউকে অপরাধের সন্দেহে আটক করা হলে আইন অনুযায়ী তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার কথা থাকলেও এই ঘটনায় তা অনুসরণ করা হয়নি। চোর সন্দেহে কাউকে পিটিয়ে হত্যা করা আইনবহির্ভূত ও গুরুতর অপরাধ বলে মনে করছেন সচেতন মহল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। চোর সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে হত্যা করা স্পষ্টতই আইনের লঙ্ঘন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























