সংবাদ শিরোনাম :
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত
দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
- আপডেট সময় : ১২:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৬৬৮৬ বার পড়া হয়েছে
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ধাক্কায় ফেরদৌস (৫০) নামে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেলসহ চালককে আটক করে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া থানার মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফেরদৌস। সে থানার মোড় দফাদার পাড়া এলাকার আজিমউদ্দীন দফাদারের পুত্র।
পড়ুন>> রাজশাহীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফেরদৌস থানার মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌসকে মৃত ঘোষণা করেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























