ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে বিএনপিকর্মীদের নানা অভিযোগ ও ক্ষোভ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ‘জেলার ২’ দিয়ে তামিল সিনেমায় বিশ্ব রেকর্ড রজনীকান্তের পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য স্বামী পুলিশ হেফাজতে ঘরোয়া ক্রিকেটে ‘ডি-থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট আনল পাঠাও পপি সংস্থায় সহকারী পরিচালক পদে নিয়োগ, বেতন ৯৮ হাজার টাকা প্রশ্নপত্র ফাঁসে অভিযোগে জড়িত ব্যক্তি সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক বদলি সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

ঢাকায় আরও ২ দফা ভূমিকম্প অনুভূত: উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৪৪১৩ বার পড়া হয়েছে

ছবি সৃষ্টি গ্রাফিক্স

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় আরও ২ দফা ভূমিকম্প অনুভূত: উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী

ঢাকায় আরও ২ দফা ভূমিকম্প অনুভূত: উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী।
রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দু’বার এই ভূ-কম্পন অনুভূত হয়।

পড়ুন>> ভূমিকম্পেই সরে গিয়েছিল গঙ্গা: বালির আগ্নেয়গিরি জানাল পথবদলের গল্প

আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৩.৭। উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা।

দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে, যার মাত্রা ৪.৩। উৎপত্তিস্থল নরসিংদী।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে, গভীরতা ১০ কিলোমিটার। মাত্রা রেকর্ড করে ৪.৩।

ভারতের আবহাওয়া অধিদপ্তর ও ইএমএসসি জানায়, আরেকটি ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭, গভীরতা ১০ কিলোমিটার। ঢাকার পাশাপাশি ভুটানের রাজধানী থিম্পুতেও কম্পন অনুভূত হয়েছে।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প হয়।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫.৭ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হানে। এতে দেশের বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যু ও আতঙ্কে দৌড়ানোর সময় বা ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ৪ শতাধিক মানুষ আহত হন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকায় আরও ২ দফা ভূমিকম্প অনুভূত: উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী

আপডেট সময় : ০৯:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫