দেশজুড়ে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১০ জন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দেশজুড়ে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১০ জন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেশজুড়ে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১০ জন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে পিতা–পুত্রসহ মৃত্যু ৫: আহত দেড় শতাধিক
ছবি: কালবেলা

 

 

দেশজুড়ে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১০ জন

 

 

দেশজুড়ে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১০ জন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকায় ৩ জন, গাজীপুরে ১ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া দুশতাধিক মানুষ আহত এবং নানা ভবন ও স্থাপনায় ফাটল দেখা গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, এর মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) রিখটার স্কেলে মাত্রা ৫ দশমিক ৫ বলে উল্লেখ করেছে।

 

 

ঢাকা

পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন— রাফিউল ইসলাম, শিক্ষার্থী, সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড), হাজি আব্দুর রহিম (৪৭),
মেহরাব হোসেন রিমন (১২)

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ ভবনের রেলিং ধসে তিনজন ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়।

পড়ুন>>বড় ভূমিকম্পের আগাম বার্তা আবহাওয়া অধিদপ্তরের

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম।

শুক্রবার সকালে ইসলামবাগ এলাকার পাশের সড়কে হাঁটার সময় ভূমিকম্পে দেয়াল ধসে পড়ে নবজাতকের মৃত্যু হয়। আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন।

 

 

 

গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নে ভূমিকম্পে গাছ থেকে পড়ে সুজিৎ দাস (৩৮) নামে এক ব্যক্তি নিহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া শাদেরগাঁও জামে মসজিদের দুটি গম্বুজ কাত হয়ে গেছে, এবং স্থানীয় বেশ কিছু স্থাপনায় ফাটল দেখা গেছে। নবনির্মিত চারতলা সাদেরগাঁও স্কুলেও রয়েছে একাধিক ফাটল।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ভটভটি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

 

 

 

নরসিংদী

নরসিংদী জেলার তিনটি উপজেলায় শক্তিশালী ভূমিকম্পে পিতা–পুত্রসহ ৫ জন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন—নরসিংদী শহরতলীর গাবতলীর দেলোয়ার হোসেন (৩৭) ও তাঁর শিশু পুত্র ওমর ফারুক (১০), পলাশ উপজেলার কাজম আলী ভূইয়া (৭০) ও ডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন (৫০) এবং শিবপুর উপজেলার আসকিতলা গ্রামের ফুরকান মিয়া (৪০)।

পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, জেলার বিভিন্ন স্থানে আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্যোগ মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!