ভূরুঙ্গামারীতে ভটভটি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ভটভটি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি

ভূরুঙ্গামারীতে ভটভটি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
ভূরুঙ্গামারীতে ভটভটি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ভূরুঙ্গামারীতে ভটভটি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ইনসেটে।

 

 

ভূরুঙ্গামারীতে ভটভটি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

 

 

ভূরুঙ্গামারীতে ভটভটি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম (৩৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহিন কচাকাটা থানার কুমোদপুর গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে। তিনি প্রায় পাঁচ বছর ধরে কুমোদপুর বাজারের ‘ভাই ভাই ট্রেডার্স’-এ কর্মরত ছিলেন।

 

 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে সোনাহাটে মহাজনের টাকা কালেকশন করতে যাওয়ার পথে সোনাহাট দাদামোড়ে একটি তিন চাকার ভটভটির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পড়ুন>>ডোমারে সশস্ত্র দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

 

 

ঘটনায় জড়িত ভটভটির মালিক ও চালক বেলাল হোসেন পাইকেরছড়া (উত্তর গছিডাঙ্গা) গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি নিজের ভটভটি চালানো শুরু করেন। দুর্ঘটনার সময় তিনি ভাটা থেকে ইট নিয়ে কচাকাটা অভিমুখে যাচ্ছিলেন।

 

 

নিহত শাহিন আলম স্ত্রী ও তিন সন্তান—এর মধ্যে দুই জমজ ছেলেসহ—রেখে মারা যান। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন>>ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সর্বশেষ তথ্য

 

ভূরুঙ্গামারী ট্রাক-ট্র্যাংকলরি–কাভার্ড ভ্যান ও ট্রাকটর শ্রমিক ইউনিয়ন (২৪৮৬)-এর সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক রঞ্জু বলেন, দুর্ঘটনা রোধে ড্রাইভারদের গতি নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা মানা অত্যন্ত জরুরি। একইসঙ্গে মোটরসাইকেল ও অটোরিকশারও নিয়ম মেনে চলাচল নিশ্চিত করতে হবে।

 

 

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার সরকারি দুর্ঘটনা সহায়তা তহবিল (BRTA) থেকে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। এ জন্য মামলার কপি, পোষ্টমর্টেম রিপোর্ট ও প্রয়োজনীয় তথ্য যুক্ত করে আবেদন করতে হবে।

 

 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন>> নরসিংদীতে ভূমিকম্পে ভবনে ফাটল, দোকানে ব্যাপক ক্ষতি

 

এলাকাবাসীরা জানান, সোনাহাট সড়কের ঘুণ্টিঘর স্পটটি অত্যন্ত দুর্ঘটনা প্রবণ হওয়ায় এখানে প্রতিমাসের গড়ে একজনের প্রাণহানি ঘটে। গত দুইদিন আগেও   মোটর বাইক- ট্রলীর সংঘর্ষে একজনের মৃত‍্যু হয়েছে। এনিয়ে তিন মাসে দুজন শিশুসহ ছয় জনের প্রাণহানী হয়েছে বলে জানান তারা। তাদের অভিযোগ, দুর্ঘটনা ঠেকাতে স্পিড ব্রেকার স্থাপনের দাবীতে বার বার মানব বন্ধন করলেও কোন ব্যবস্থা নেয়নি সড়ক কর্তৃপক্ষ। এসময়, সড়কে প্রাণ বাঁচাতে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।

 

 

এছাড়াও এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ভটভটি ও মোটরসাইকেলসহ সব যানবাহনের ওপর নিয়মিত নজরদারি এবং কঠোর আইন প্রয়োগ জরুরি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!