মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন
- আপডেট সময় : ০৬:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৩১৪২ বার পড়া হয়েছে
মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন
মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন
মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর সাড়ে ১২টার পর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেয়। এ সময় আশপাশের সবাই আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
পড়ুন>>রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলালো নিষিদ্ধ ছাত্রলীগ
ডিএমপির শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত জানতে পারিনি।
এর আগে সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকালে উত্তরার জসীম উদ্দীন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভার হিটের কারণে এ আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্টসার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়।


























