মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল

মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
শেখ হাসিনার রায় ঘিরে ৮ দিনে আগুনে পুড়ল ৫৭ যান, নিহত ৩
ফাইল ফটো

 

 

মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন

 

মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন
মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ‎বুধবার দুপুর সাড়ে ১২টার পর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও ‎স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেয়। এ সময় আশপাশের সবাই আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

পড়ুন>>রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলালো নিষিদ্ধ ছাত্রলীগ

ডিএমপির শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত জানতে পারিনি।

 

এর আগে সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকালে উত্তরার জসীম উদ্দীন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভার হিটের কারণে এ আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্টসার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!