ভূরুঙ্গামারীতে লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি

ভূরুঙ্গামারীতে লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
ভূরুঙ্গামারীতে লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
ভূরুঙ্গামারীতে লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

 

 

ভূরুঙ্গামারীতে লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

 

ভূরুঙ্গামারীতে লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগ ও ১৪ দল কর্তৃক লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে উপজেলা জামায়াত।

 

 

মঙ্গলবার (২৮ অক্টোবর ) বেলা ৩ ঘটিকায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাসটার্মিনালে এসে শেষ হয়।

 

 

পরে উপজেলা জামাতের আমির আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় এতে কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, জনপ্রিয় ইসলামী বক্তা মোস্তফা মাহবুবুল আলম (সাতক্ষীরা), ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারি আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

পড়ুন>>কাউনিয়ায় নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর জাতির ইতিহাসে এক ভয়াল দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতাকর্মী। শুধু ঢাকায় নয়, সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে- যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

 

 

এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা। গত ১৯ বছরেও এর বর্বর হামলার দায়ীদের বিচার হয়নি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতের আহবান জানান তারা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!