কাউনিয়ায় নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের

কাউনিয়ায় নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
কাউনিয়ায় নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কাউনিয়ায় নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

 

কাউনিয়ায় নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

 

কাউনিয়ায় নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারায় নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

 

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের হাতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা শোভা পায়।

 

 

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সহ-সভাপতি বিপ্লব হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রওশন আরা রত্না।

পড়ুন>>তাড়াশে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

এছাড়াও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর বাদশা, যুগ্ম আহ্বায়ক মনু সরকার ও শফিউল আলম মুক্তি, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ‘ধানের শীষ’-এর বিজয় নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!