কাউনিয়ায় দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ঘুষ গ্রহণের অভিযোগে সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন।
রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতি,স্বেচ্ছাচারিতা ও ৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে নামজারী করে দেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
শনিবার দুপুরে উপজেলার জিন্নাহ অডিটোরিয়াম হল রুমে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যে কুর্শা ইউনিয়নের বাহাগিলি গ্রামের মৃত আনছার আলীর পরিবারের ভূক্তভোগী সদস্য রাসনা বেগম বলেন, বিগত কয়েক মাস পূর্বে তাদের নামীও জেএল নং-৩০, আর.এস ২১, খতিয়ান নং ২০,৪৫০, নামজারি ৬৫২, দাগ নং ১৭১৪,১৭১২,১৭১১ ও ১৭১৪,১৭১২,১৭১১ এর ১ একর ২১ শতাংশ এবং আরএস খতিয়ান নং ২১ নামজারি ৭৮৭, দাগ নং ১৭৪২ জমির পরিমান ২৪ শতাংশ।
মোট ১ একর ৪৫ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি কৌশলে নামজারী করে নেন। সেই নামজারী বাতিলের জন্য গত ৮ মার্চ’২৫ তারিখে কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি)’র দপ্তরে একটি আবেদন করেন তারা। ১০ মার্চ’২৫ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর দপ্তর হতে প্রাপ্ত শুনানির নোটিশ পেয়ে সকল অংশিজন হাজির হলে সহকারী কমিশনার (ভুমি) শুনানি শেষে কুর্শা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমানকে জমির কাগজ পত্র যাচাই বাছাই করে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।
রাসনা বেগম আরো বলেন, প্রতিবেদন প্রদানের নির্দেশ পাওয়ার পর কুর্শা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমান কাজ করে দেওয়ার জন্য আমাদের নিকট ৫০ হাজার টাকা দাবি করেন। আমরা সকল অংশিজন মিলে তাকে ৫০ হাজার টাকা প্রদান করি। এর মাঝে উক্ত সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান বিবাদী প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষেও প্রতিবেদন দেয়ার কথা বলে দূর্নীতি,স্বেচ্ছাচারিতা করে ৫ লক্ষ টাকা নিয়েছেন বলে আমরা গোপন সূত্রে জানতে পারি। যার কারণে তিনি এখনো নামজারী বাতিলের কোন প্রতিবেদন দিচ্ছেন না।
সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমান এর এমন আচরণের হাত থেকে রক্ষা পেতে গত ২০ অক্টোবর তারিখে জেলা প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বরাবর লিখিত আবেদন দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েছে ওই ভূ্ক্তভোগী পরিবারটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম, আনিছা বেগম, আম্বিয়া বেগম প্রমূখ।
Leave a Reply