ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৮:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ২৯৯৬ বার পড়া হয়েছে

কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

কাউনিয়ায় দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ঘুষ গ্রহণের অভিযোগে সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন।
রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতি,স্বেচ্ছাচারিতা ও ৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে নামজারী করে দেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

শনিবার দুপুরে উপজেলার জিন্নাহ অডিটোরিয়াম হল রুমে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যে কুর্শা ইউনিয়নের বাহাগিলি গ্রামের মৃত আনছার আলীর পরিবারের ভূক্তভোগী সদস্য রাসনা বেগম বলেন, বিগত কয়েক মাস পূর্বে তাদের নামীও  জেএল নং-৩০, আর.এস ২১, খতিয়ান নং ২০,৪৫০, নামজারি ৬৫২, দাগ নং ১৭১৪,১৭১২,১৭১১ ও ১৭১৪,১৭১২,১৭১১ এর ১ একর ২১ শতাংশ এবং আরএস খতিয়ান নং ২১ নামজারি ৭৮৭, দাগ নং ১৭৪২ জমির পরিমান ২৪ শতাংশ।

পড়ুন>>দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন

মোট ১ একর ৪৫ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি কৌশলে  নামজারী করে নেন। সেই নামজারী বাতিলের জন্য গত ৮ মার্চ’২৫ তারিখে কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি)’র দপ্তরে একটি আবেদন করেন তারা। ১০ মার্চ’২৫ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর দপ্তর হতে প্রাপ্ত শুনানির নোটিশ পেয়ে সকল অংশিজন হাজির হলে সহকারী কমিশনার (ভুমি) শুনানি শেষে কুর্শা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমানকে জমির কাগজ পত্র যাচাই বাছাই করে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।

রাসনা বেগম আরো বলেন, প্রতিবেদন প্রদানের নির্দেশ পাওয়ার পর কুর্শা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমান কাজ করে দেওয়ার জন্য  আমাদের নিকট ৫০ হাজার টাকা দাবি করেন। আমরা সকল অংশিজন মিলে তাকে ৫০ হাজার টাকা প্রদান করি। এর মাঝে উক্ত সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান বিবাদী প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষেও প্রতিবেদন দেয়ার কথা বলে দূর্নীতি,স্বেচ্ছাচারিতা করে ৫ লক্ষ টাকা নিয়েছেন বলে আমরা গোপন সূত্রে জানতে পারি। যার কারণে তিনি এখনো নামজারী বাতিলের কোন প্রতিবেদন দিচ্ছেন না।

সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমান এর এমন আচরণের হাত থেকে রক্ষা পেতে গত ২০ অক্টোবর তারিখে জেলা প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বরাবর লিখিত আবেদন দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েছে ওই ভূ্ক্তভোগী পরিবারটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য  আশরাফুল ইসলাম, আনিছা বেগম, আম্বিয়া বেগম প্রমূখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

আপডেট সময় : ০৮:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫