ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে সাধারণ ডায়রী করেছে এমপির এপিএস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল অযৌক্তিক দাম বাড়ালে ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুল ও তার স্ত্রী আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৭ মৃত্যু সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট পেলেন মাহমুদুল হাসান আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ছেলের খোঁজে দিশেহারা বাবা দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ শিশুর

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কর্মবিরতি ও প্রতিবাদ সভা চলছে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৫০৮০ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কর্মবিরতি ও প্রতিবাদ সভা চলছে

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কর্মবিরতি ও প্রতিবাদ সভা চলছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কর্মবিরতি ও প্রতিবাদ সভা চলছ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং চাকরির জাতীয়করণের দাবিতে সারাদেশে কর্মবিরতি ও প্রতিবাদ সভা চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

আজ সোমবার সকালে ভূরুঙ্গামারী ইসলামী ব‍্যাংকের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। এতে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

বক্তারা বলেন, সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও চাকরির জাতীয়করণসহ বিভিন্ন দাবি বহুবার উত্থাপন করা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

সভায় সাম্প্রতিক সময়ে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, শিক্ষক সমাজকে দমন নয়, তাদের দাবি শোনার দায়িত্ব সরকারের।

বক্তারা আরও জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি চলবে।

প্রতিবাদ সভায় শিক্ষক নেতাদের বক্তব্য ও প্রতিবাদ সভার কার্যক্রম চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কর্মবিরতি ও প্রতিবাদ সভা চলছে

আপডেট সময় : ১২:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫