লালপুরে পাখি শিকারে নিষেধ করার কারণে গুলি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লালপুরে পাখি শিকারে নিষেধ করার কারণে গুলি : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

লালপুরে পাখি শিকারে নিষেধ করার কারণে গুলি

লালপুর (নাটোর) থেকে রাকিব পাশা
  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
লালপুরে পাখি শিকারে নিষেধ করার কারণে গুলি
গুলির ঘটনায় আটককৃতরা

 

 

লালপুরে পাখি শিকারে নিষেধ করার কারণে গুলি

 

 

লালপুরে পাখি শিকারে নিষেধ করার কারণে এয়ার গান দিয়ে গুলিতে একজন আহত।
নাটোরের লালপুরে পাখি শিকার করাকে কেন্দ্র করে রিপন কাজী (৩৫) নামে এক ব্যক্তি এয়ারগানের গুলিতে আহত হয়েছে। এ ঘটনায় তিন যুবকে আটক করেছে পুলিশ।

 

 

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (কাজীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী ওই গ্রামের আনসার কাজীর ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের জাহিদ (২৫), পিতা মৃত আ. আলীম; সামাউন (৩০), পিতা আ. জলিল এবং আশরাফুল (৩২), পিতা একরাম আলী। এই তিনজন রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন।

 

এ সময় রিপন কাজী তাদের পাখি শিকার করতে নিষেধ করলে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ হাতে থাকা এয়ারগান দিয়ে রিপন কাজীর পেটে গুলি করে।

পড়ুন>> ফেনীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

 

আহত অবস্থায় স্থানীয়রা রিপন কাজীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার পেটের চামড়ায় এয়ারগানের গুলি আটকে আছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

 

 

এদিকে, স্থানীয় লোকজন ঘটনাস্থলেই আশরাফুল, জাহিদ ও সামাউনকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সহ একটি ১০০ সিসির মোটরসাইকেল ও একটি এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

 

 

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!