ফেনীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

ফেনীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
ফেনীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
ফেনীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

 

ফেনীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

 

ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব এবং গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা’র সহকারী পরিচালক (প্রশাসন-২) মো. মনিরুল ইসলাম।

পড়ুন>> আজ বিশ্ব শিক্ষক দিবস: মানুষ গড়ার কারিগরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন

কর্মশালায় ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসারবৃন্দ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

 

এসময় ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম।

 

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল  আমিন, ইউনিসেফের কর্মকর্তা আব্দুল জলিল, জেলা স্কাউটের সহ-সভাপতি ও সাংবাদিক  একে এম আবদুর রহীমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কাউট-গার্লস গাইড সদস্যরা।

 

টিকাদান বিষয়ের ক্যাম্পেইনের লক্ষ্য হলো শিশু ও কিশোরদের মাঝে টাইফয়েড প্রতিরোধে সচেতনতা তৈরি করা এবং ভ্যাকসিনেশন কার্যক্রমকে আরও সফলভাবে বাস্তবায়ন করা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!