আসিফ আব্দুল্লাহ ঢাবির সিনেটর মনোনীত হওয়ায় অভিনন্দন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর প্রথম সভায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। তার এই অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীবাসী।
ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান ও সদস্য সাবিকুন্নাহার তামান্নার সঙ্গে সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আসিফ আব্দুল্লাহর নাম চূড়ান্ত হয়।
তার জন্মভূমি ভূরুঙ্গামারীতে এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ভূরুঙ্গামারীর সন্তান হিসেবে আসিফ আমাদের গর্ব।”
অভিনন্দন জানাতে গিয়ে স্থানীয় শিক্ষাবিদরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচীন ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হওয়া বিরল সম্মান। এর মাধ্যমে তিনি শুধু ডাকসুর শিক্ষার্থীদেরই নয়, ভূরুঙ্গামারীর তরুণ প্রজন্মকেও অনুপ্রাণিত করবেন।
Leave a Reply