‎নওগাঁয় জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
‎নওগাঁয় জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

‎নওগাঁয় জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
‎নওগাঁয় জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।

নওগাঁয় জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত


‎নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে সোমবার দুপুর ৩টায় নওগাঁর স্থানীয় হোটেল আয়োজনে আগামী নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ -৪ (মান্দা) আসনের  জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব এর সভাপতিত্বে, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের  জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চাপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম।

 

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ -২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের  জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওঃ মাহফুজুর রহমান,

পড়ুন>>ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন; সম্পাদক পয়গাম আলী

 

 

জেলা জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ -১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের  জামায়াত মনোনীত  এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম, নওগাঁ জেলা জামায়াতের শুরা সদস্য, নওগাঁ -৬ (রানীনগর- আত্রাই) আসনের জামায়াত মনোনীত  এমপি পদপ্রার্থী, কর্মপরিষদ সদস্য ও পাচুপুর ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার মোঃ খবিরুল ইসলাম, জামায়াতের সহকারী সেক্রেটারী নাজমুল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারী ও শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, জেলা সহকারী সেক্রেটারী ও সাবেক জেলা শিবিরের সভাপতি মাওঃ মারুফ আহমেদ।

 


‎উক্ত অনুষ্ঠানে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা আমির, সেক্রেটারী, ইউনিয়ন আমীর ও সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রত্যেক ভোট কেন্দ্রে শক্তিশালী নির্বাচনী কমিটি করার আহবান জানান।

পড়ুন>> সরিষাবাড়ীতে  এনজিও’র শাখার ম্যানেজারকে নির্যাতন: গ্রেফতার – ২ 

 

স্থানীয় নির্বাচনের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ইউপি সদস্যসহ সকল জনশক্তিদের একযোগে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কাজ করার আহবান জানান।

 

তিনি বলেন মানুষ এখন পরিবর্তন চাচ্ছে। আগামী দিনে মানুষের পরিবর্তনের স্বপ্নকে বাস্তবে রুপ দিয়ে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে।



Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!