ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন; সম্পাদক পয়গাম আলী

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১০:৪৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৬৬৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন; সম্পাদক পয়গাম আলী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন; সম্পাদক পয়গাম আলী

ঠাকুরগাঁও জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন ৮ বছর পর অনুষ্ঠিত হয়েছে । কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. পয়গাম আলী। এর আগে মির্জা ফয়সল জেলা
বিএনপির সাধারণ সম্পাদক এবং পয়গাম আলী যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গ্রহণ চলে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় মির্জা ফয়সল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আওয়ামী রাজনীতিতে নতুন ধারা, নেতৃত্বে আসছে কারা?

পড়ুন>> দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি: প্রধান শিক্ষককে গণধোলাই

সাধারণ সম্পাদক পদে মো.পয়গাম আলী ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহসভাপতি আল মামুন পেয়েছেন ২৯১ ভোট। অপর প্রার্থী সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পান ১৬৬ ভোট।

তবে পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সাধারণ সম্পাদক পদ থেকে  ভোটের আগেই প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলা ও তিনটি পৌর কমিটি মিলিয়ে মোট ৮০৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২৪ মে।  ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন; সম্পাদক পয়গাম আলী

আপডেট সময় : ১০:৪৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫