জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা ক্ষপলন করেছে নওগাঁ জেলা বিএনপি।
এ উপলক্ষ্যে সােমবার(১লা সেপ্টেম্বর ) সকাল ৭টার সময় নওগাঁ শহরের কেডির মােড় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তালন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্য দান,কােরান খতম ও দােয়া মাহফিলের মধ্যে দিয়ে দিবসটি সুচনা করা হয়।
এরপর সকাল ৯টা থেকে নওগাঁ সদর উপজলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা ৯টি ওয়ার্ড বিএনপি,যুবদল,স্বেছাসেবক দল, ছাত্রদল, জিয়া ব্রিগেড, জিয়া সংসদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের নওজায়ান মাঠে একত্রিত জমায়েত হোন।
দুপুর সাড়ে ১২টার সময় নওগাঁ নওজায়ান মাঠ থেকে একটি বনাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মােড় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
সেখানে নওগাঁ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক নানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের পরিচালনায় এক আলােচনা সভা অনুষ্টিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নজমুল হক সনি,সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালর জাতীয় নির্বাচন নওগাঁ সদর-৫ আসনের বিএনপি মননীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু,জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নুর-ই আলম মিঠু,খায়রুল আলম গোল্ডেন, শফিউল আজম ভিপি রানাসহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত, জিয়া ব্রিগেড এর আহবায়ক মোঃ আসাদুজ্জামান সিদ্দিকী টিপু, জিয়া সংসদ এর আহবায়ক সেতু মৈত্র, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও রাত ১২টা ১মিনিটে বিএনপির দলীয় কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪৭ পাউন্ড কেক কাটা হয়।
Leave a Reply