ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ভিজিএফের চাল লুট: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ০৯:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

দৌলতপুরে ভিজিএফের চাল লুট: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুরে ভিজিএফের চাল লুট: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার

দৌলতপুরে ভিজিএফের ৭০ বস্তা চাল লুট, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ২২ বস্তা, একজনের জেল জরিমানা।

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফের প্রায় ৭০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ থেকে এই চাল লুট হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে লুট হওয়া চাল উদ্ধারে গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে বলে তারা জানান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ ও উদ্ধার কাজে সহযোগিতার জন্য কয়েকজনকে হেফাজতে নিয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে বিতরনের জন্য ইঊনিয়ন ভিত্তিক ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়। ফিলিপনগর ইউনিয়ন পরিষদের অনুকুলে বরাদ্দের চাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টা থেকে বিতরণ শুরু করা হয়। দুপুর পর্যন্ত স্বাভাবিকভাবেই স্থানীয়রা যার যার মত চাল নিয়ে যাচ্ছিলেন। বেলা আড়াই টার দিকে লোক সমাগম কিছুটা কমে গেলে স্থানীয় সন্ত্রাসী রাসেল, সিহাব, আলামিন, বিশু, সাইফুল, ছালাম মেলেটারী, ইরাকসহ ১৫-২০ জন ইউনিয়ন পরিষদের মধ্যে সশস্ত্র অবস্থায় প্রবেশ করে প্রায় ৭০ বস্তা চাল (প্রতি বস্তায় ৫০ কেজি করে) লুট করে নিয়ে যায়।

পডুন>>স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হোক সেটা আমরা চাই না -সালাহউদ্দিন আহমেদ

এ সময় সন্ত্রাসীদের পদচারনায় এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় ক্যাম্পের সেনাবাহিনীর সদস্য, দৌলতপুর থানা পুলিশ ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে লুট হওয়া চাল উদ্ধারে তৎপরতা শুরু করেন।

সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আইনশৃংখলা বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহাবুল ইসলাম ও চৌকিদারদের সাথে নিয়ে সেনাবাহিনীর সদস্যরা চাল উদ্ধারে গ্রামের বিভিন্ন বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ২২ বস্তা চাল উদ্ধার এবং ঘটনাস্থল থেকে মেহেদী হোসেন (২২) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনার দিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে স্থানীয় ১৫–২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ হামলা চালায়। তারা ভেতরে ঢুকে প্রায় ৭০ বস্তা চাল লুট করে নিয়ে যায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হকের সাথে কথা বলার জন্য মুঠোফোনে কয়েকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

পড়ুন>> রাজারহাটে ট্রেনে কাটা পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, চাল লুটকারীদের অনেককে সনাক্ত করা গেছে। সেনাবাহিনীর সদস্যদের নেতৃত্বে তারা বাড়িবাড়ি গিয়ে লুট হওয়া চাল উদ্ধারসহ এর সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। সন্দেহভাজন কয়েকজনকে আইনশৃংখলা বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২২ বস্তা চাল উদ্ধার করা গেছে।

     দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৫০ কেজি ওজনের প্রায় ৭০ বস্তা চাল দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। পরিষদের ইউপি সদস্য ও চৌকিদারের সহায়তায় লুটকৃত চাল উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কাজ করছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতপুরে ভিজিএফের চাল লুট: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার

আপডেট সময় : ০৯:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫