ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসার নিয়মে পরিবর্তন ও চাকরির সুযোগ ব্যাটের আওয়াজ নকল করে নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার গাজীপুরে সাংবাদিকদের জন্য জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা বাংলাদেশ হাইটেক পার্কে ৩৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা

গত বাজেটের চেয়ে প্রতিরক্ষা খাতে এবার বরাদ্দ কম ৩.৪৫ শতাংশ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

গত বাজেটের চেয়ে প্রতিরক্ষা খাতে এবার বরাদ্দ কম ৩.৪৫ শতাংশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত বাজেটের চেয়ে প্রতিরক্ষা খাতে এবার বরাদ্দ কম ৩.৪৫ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ধরা হয়েছে ৪০ হাজার ৮৫১ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় এক হাজার ৪৬৪ কোটি টাকা কম। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ছিল ৪২ হাজার ৩১৫ কোটি টাকা। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমেছে ৩.৪৫ শতাংশ।

পড়ুন>> বাজেটে বিদ‍্যুতের দাম বাড়ছে না

সোমবার (২ জুন) বিকাল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে উপস্থাপন করা ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য এ প্রস্তাব রেখেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এতে প্রতিরক্ষার জন্য পরিচালন ব্যয় বাবদ ৩৯ হাজার ৯৩৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৯১৬ কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয় যেসব প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়ন করবে, সেগুলো হলো- চট্টগ্রাম, কুমিল্লা এবং ময়মনসিংহ (ত্রিশাল) মিলিটারি ফার্ম আধুনিকায়ন, ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্ব), মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের (কমফ্লোট ওয়েস্ট) অবকাঠামো উন্নয়ন, বিএএফ ঘাঁটি জহুরুল হক চট্টগ্রাম বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন (১ম সংশোধিত), বা বি বা ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর এলাকার এডিসিসি নর্থ স্থাপন, ডিজিএফআইর টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ এবং কারিগরি সক্ষমতা উন্নয়ন (টিআইএইচডিটিসিবি) (২য় সংশোধিত), ইলেক্ট্রনিক ডিফেন্স প্রকিউরিমেন্ট (ই-ডিপি) সিস্টেম (২য় সংশোধিত), জিএনএসএর করসের নেটওয়ার্ক পরিধি সম্প্রসারণ এবং টাইডল স্টেশন আধুনিকীকরণ (১ম সংশোধিত), বাংলাদেশের উপজেলাগুলোর ডিজিটাল মানচিত্র (টপোগ্রাফিক) প্রণয়ন এবং আবহাওয়া ও জলবায়ু সেবার সক্ষমতা বৃদ্ধি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যাবলি

বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীগুলোর ব্যবস্থাপনা, বাংলাদেশের স্থলসীমা, জলসীমা, আকাশসীমা ও সমুদ্রসীমা রক্ষা সংক্রান্ত কার্যাবলি, সেনা, নৌ ও বিমানবাহিনীর বাজেট ব্যবস্থাপনা, আইন ও বিধি-বিধান সংক্রান্ত কার্যাবলি এবং পূর্ত কার্যক্রমগুলো সামরিক ভূমি ব্যবস্থাপনা, সাইফার দলিল-দস্তাবেজ প্রস্তুতকরণ ও রক্ষণাবেক্ষণ, আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাস ও প্রযোজ্য ক্ষেত্রে সতর্কীকরণ ও পর্যালোচনা, দেশের ক্যাডেট কলেজগুলো এবং ন্যাশনাল ক্যাডেট কোরের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ও তদারকি, মহাকাশ গবেষণা, ভূ-উপগ্রহ প্রেরণ-সংক্রান্ত গবেষণা ও কার্যক্রম এবং জরিপ অধিদপ্তরের কার্যক্রম পরিচালনা ও সামগ্রিক তত্ত্বাবধান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গত বাজেটের চেয়ে প্রতিরক্ষা খাতে এবার বরাদ্দ কম ৩.৪৫ শতাংশ

আপডেট সময় : ১২:০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫