রামপালে মৎস্য ঘের মালিকদের নিয়ে বেলা'র আলোচনা সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রামপালে মৎস্য ঘের মালিকদের নিয়ে বেলা'র আলোচনা সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

রামপালে মৎস্য ঘের মালিকদের নিয়ে বেলা’র আলোচনা সভা অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) থেকে আব্দুল্লাহ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
বক্তব্য রাখছেন বেলা'র বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুর রহমান মুকুল

 

 

রামপালে মৎস্য ঘের মালিকদের নিয়ে বেলা’র আলোচনা সভা অনুষ্ঠিত

 

রামপালে কৃষি জমিতে লবণ পানির চিংড়ি চাষ এবং এ সংক্রান্ত মামলার রায় পরবর্তী পরিস্থিতি নিয়ে স্থানীয় জনগণের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলা’র নেটওয়ার্ক সদস্য ও প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ সবুর রানা, সহসভাপতি এ এইচ নান্টু এবং অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

 

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাব রামপালের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সহসাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা সুলতানা, নির্বাহী সদস্য মুর্শিদা পারভিন, সদস্য তুহিন মোল্লা সদস্য আব্দুল্লাহ শেখ ও পবিত্র মন্ডল।

পড়ুন>>বিএনপি অফিসে আ. লীগ কর্মীর কাণ্ড; ছবি ভাইরাল

 

এছাড়াও উপস্থিত ছিলেন রূপান্তরের প্রতিনিধি তীর্থ সলিল ঠাকুর, এফএফসিআরজে’র সভাপতি মো. মাহাফুজ, দপ্তর সম্পাদক নাইমা আফরিন মিম, সদস্য অর্ণব মন্ডল ও মাহাজাবিন তাজ।

আলোচনা সভায় বক্তারা কৃষি জমিতে লবণ পানি প্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

তারা বলেন, এ বিষয়ে ঘের মালিকদের সাথে বড় পরিসরে সংলাপ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রয়োজন রয়েছে। আলোচনা সভা শেষে সবাই কৃষি জমি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!